মাদক ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, বাকলিয়ায় গ্রেপ্তার ১৬

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৪:৪৯ পূর্বাহ্ণ

মাদক ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে বাকলিয়া থানা এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ৭টা ৪৫ মিনিটের দিকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, শাহ খায়ের (৫৭), মো. মনির (২৩), মো. শাওন (২৫), মো. নাজিম উদ্দিন (২২), মো. জামশেদুল ইসলাম ফরহাদ (২৪), মো. জামাল উদ্দিন ওরফে নয়ন (২৫), মো. মামুন (২৬), মো. মনির হোসেন (২৬), মো. আফতাহিন অহিন (২৬), মো. ইউনুছ (৩২), মো. জুয়েল (২৪), মোহাম্মদ শাহেদ (৩২), মো. দিদারুল আলম (৩৬), মো. আব্দুর রহিম (৩০), ফরহাদ হাসান (২৫), মো. আব্দুর শুক্কুর (২৩) ও মো. রবিউল হাসান (২৩)। মাদক ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান ওসি শাহীনূর।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় শিশু সোহাগ হত্যা মামলায় রিকশা চালকের মৃত্যুদণ্ড