চমেক হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. শামসুদ্দিন চৌধুরীর ইন্তেকাল

| মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

ভাষা সৈনিক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ও প্যাথলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. এ জে এম শামসুদ্দিন চৌধুরী গত ২৫ জুলাই রাত ১১-১৫ টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী নিলুফার শামসুদ্দিন চট্টগ্রাম মহিলা কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা ও সাহিত্যিক। গতকাল সোমবার দুপুরে নগরীর জামাল খান বাই লেইনের শতদল ক্লাবের সামনে প্রথম নামাজে জানাযা, হাটহাজারীর উত্তর মার্দাশায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, ১৯৫২ সালের ২২ শে ফেব্রুয়ারি শামসুদ্দিন চৌধুরী কলেজিয়েট স্কুলের কিছু ছাত্রসহ লালদীঘি মাঠে প্রথম চট্টগ্রাম থেকে ভাষা আন্দোলনে নির্বিচারে হত্যাযজ্ঞের জন্য প্রতিবাদ জানান ও মিছিলে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজী সোলাইমান আলকাদেরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধআ. লীগ নেতা আবদুল মাবুদ দোভাষের ইন্তেকাল