চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব টি-টোয়েন্টি ক্রিকেটে চসিক চ্যাম্পিয়ন

| সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ (চসিক)। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫৫ রানে এফএমসি স্পোর্টসকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা সিটি করপোরেশন নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। সিটি করপোরেশনের পক্ষে আসাদুর রহমান ৫৩,রতন দাস অপরাজিত ৪২,তালহা জুবায়ের ২৬,তানজির ২৪ এবং সাজ্জাদুল আলম, রিফাত অপরাজিত ২১ রান করেন। এফএমসির জিমো এবং শহীদ ২টি করে উইকেট নেন। জবাবে এফএমসি স্পোর্টস ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। দলের পক্ষে তৌসিফ ৩১ এবং কাজী কামরুল অপরাজিত ৩১ রান করেন। এছাড়া রাজা ২৫ রান করেন। সিটি করপোরেশনের পক্ষে আসাদুর রহমান মুন্তাসির এবং সাজ্জাদ হোসেন ৩টি করে উইকেট শিকার করেন। ফাইনালের সেরা খেলোয়াড় হন আসাদুর রহমান (সিটি করপোরেশন), টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কাজী কামরুল ইসলাম (এফএমসি), সেরা ব্যাটার নাজমুল (এফএমসি) এবং সেরা বোলার মো. খোরশেদ আলম (সিটি করপোরেশন)। সুশৃঙ্খল দল নির্বাচিত হয় চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা। খেলা শেষে বিকালে টুর্নামেন্টের আয়োজক সিজেকেএস কাউন্সিলর ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য বিপ্লব দে পার্থের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবি পরিচালক সিরাজ উদ্দিন মো. আলমগীর, সিজেকেএস এ্যাডহক কমিটি ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী, সহসভাপতি আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ফরিদ আহমেদ, টুর্নামেন্ট উপ কমিটির আহবায়ক আবদুল হান্নান আকবর ও সদস্য সচিব আবু সামা বিপ্লব, জুলাই যোদ্ধা মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেদ,মোহাম্মদ রাকিবুল ইসলাম, জাহিদ হাসান মোস্তফা, রিয়াদ সুলতানা নূরি,তানভীর হোসেন, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ আবু রায়হান উদ্দীন, রাজেশ চন্দ্র দাস রাজু, তানভীর হোসেন,সিজেকেএস কাউন্সিলর প্রবীন ঘোষ, নাসির মিয়া,এস এম ইকবাল মোরশেদ, এম এ মুসা বাবলু, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, ওয়াসিম কামাল রাজা, সোহেল আহমেদ,আইনুল কবির জিতু, মাহবুবুল আলম, আক্তারুজ্জামান আসাদুজ্জামান, মো. জাহেদ হোসেন, জাফর ইকবাল, মো. মনসুর আলম, সাইফুল্লাহ চৌধুরী, মোশাররফ হোসেন লিটন, নুর জাহেদ বাবলু, আনোয়ারুল আবেদিন মুন্না, ইউনুচ মিয়া জুয়েল, মোহাম্মাদ আনাস ও চব্বিশের গণঅভ্যুত্থানের সাহসী সৈনিকরা।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধমঙ্গল মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী