চন্দ্রঘোনায় প্রীতি ফুটবল ম্যাচ

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

চন্দ্রঘোনাস্থ কেপিএম খেলার মাঠে গত ১৫ জুন আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন কেপিএমের মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, কেপিএম শ্রমিক কর্মচারি পরিষদ (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক, সিবিএ সাধারন সম্পাদক কাজী আবু সরোয়ার সুমন, ইব্রাহিম হাবিব মিলু এবং কাজী মোশাররফ হোসেন। খেলায় আর্জেন্টিনা ১০ গোলে ব্রাজিলকে পরাজিত করে। বিজয়ী দলের সজিব গোল করেন। খেলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আসলাম খাঁন। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী কিশোর ফুটবল লীগের এন্ট্রি আহবান
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের মাঝেই মেক্সিকোতে ড্রোন আতঙ্ক!