সদ্য সমাপ্ত চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিজয়ী কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন দৈনিক প্রিয় সময়ের উপদেষ্টা এস.এম.সফি। গত ১২ আগস্ট রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যালয়ে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সিদ্ধান্তে তাকে উপদেষ্টা মনোনীত করা হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মূছা, বিশেষ অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহামদ, চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সোহেল, দৈনিক প্রিয় সময়ের উপদেষ্টা এস.এম.সফি।
শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালনকারী কমিশনার আবদুল্লাহ–আল–মামুন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দপ্তর সম্পাদক সুদত্ত বড়ুয়া। নবনির্বাচিত কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সভাপতি–জসিম উদ্দিন, কার্যকরী সভাপতি–মোঃ সেলিম, সহ–সভাপতি তাজরুল ইসলাম, সাধারণ সম্পাদক– খোরশেদ আলম, যুগ্ম–সম্পাদক মোঃ খোকন, সহ–সম্পাদক– মোঃ ইয়াকুব, অর্থ সম্পাদক– নাঈম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক–মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক– মোঃ আলমগীর ও কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে– মোঃ বাবুল, মোঃ লোকমান, শ্যামল চাকমা, নুরুল আবছার দুলাল, মোঃ বাবুল, মোঃ মনছুর আলম, মোঃ রুবেল ও মোঃ জানে আলম মানিক প্রমুখ। শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কার্যকরী কমিটি সংগঠনের মুরাদপুরস্থ প্রধান কার্যালয়ে অভিষেক সভার মাধ্যমে পুরাতন কমিটি হতে দায়িত্বভার বুঝে নেন এবং একই সভায় সংগঠনকে সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে আরো শক্তিশালী ও গতিশীল করে গড়ে তোলার লক্ষে প্রয়োজনীয় দিকনিদের্শনা প্রদানের জন্য দৈনিক প্রিয় সময়ের উপদেষ্টা এস. এম. সফি কে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।











