আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন,প্রকৃতির অপরূপ সৃষ্টির রহস্যময় অনন্য প্রকৃতির রূপ কর্ণফুলী নদী। সৃষ্টিজগতের এক অনন্য নিদর্শনও বটে কর্ণফুলী নদী। যে নদীতে মিলিত হয়েছে পাহাড়, পর্বত, নদ–নদীসহ প্রকৃতির অপরূপ নিদর্শনগুলো।
চট্টগ্রাম ও চট্টগ্রাম বন্দরের গুরুত্ব বেড়েছে এই কর্ণফুলী নদীকে ঘিরে। কর্ণফুলী নদী আজ পলিথিন ও প্লাস্টিক বর্জ্যে সয়লাব হয়ে চিরচেনা রূপ হারিয়ে ফেলেছে। তাই কর্ণফুলী নদীকে চট্টগ্রাম ও দেশের স্বার্থে রক্ষা করতে হবে। চট্টগ্রাম ও চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হলে কর্ণফুলী নদীকে বাঁচানোর বিকল্প নেই।
তিনি গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে নদী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। স্থানীয় একটি হোটেলের সেমিনার কক্ষে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহেল মো. ফখরুদ দীন।
বিশেষ অতিথি ছিলেন চবি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল সরোয়ার, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, অধ্যাপক ড. মোহাম্মদ আরশাদ উল আমিন, শিল্পী শাহরিয়ার খালেদ।
স ম জিয়াউর রহমান ও সোমা মুৎসুদ্দীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শেখ নজরুল ইসলাম মাহমুদ, রোটারিয়ান এস এম আজিজ, এ কিউ এম মোসলেম উদ্দিন, মোহাম্মদ এমরান, এম নুরুল হুদা চৌধুরী, আকতার হোসেন নিজামী, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আয়েশা সিদ্দিকা, আবদুল মোমেন মোল্লা, মাহাবুবুর রহমান, রোকন উদ্দিন আহমদ, এম এ ছালাম। প্রেস বিজ্ঞপ্তি।













