চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

| সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল রোববার ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। সভাপতির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করে। প্রযুক্তির অগ্রগতিতে তথ্যপ্রবাহ দ্রুততর হলেও ভুয়া খবরের বিস্তারও বেড়েছে উল্লেখ করে তিনি বলেন,এ পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্ববোধ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বক্তব্য রাখেন সিরাজুল করিম মানিক, অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, নির্বাহী সদস্য আরিচ আহমেদ শাহ, জামাল উদ্দিন হাওলাদার, এম এ হোসাইন, কামরুল হুদা, মনিরুল ইসলাম মুন্না, রিদুয়ান সিদ্দিকী, মো. নজরুল ইসলাম এবং মো. শাহাবুদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি। ।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও ফুটবল একাডেমির উদ্বোধন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বিদেশি সিগারেটসহ যুবক আটক