চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে ডায়মন্ড সিমেন্টের বৃক্ষরোপণ

| বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের ডিলার ও রিটেইলারদের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। গত মঙ্গলবার পটিয়া বাইপাস এলাকায় কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর দক্ষিণাঞ্চলের ডিলার ও রিটেইলারদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি চারা বিতরণ করা হয়।

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জিএম (সেলস) আব্দুর রহিম, এজিএম (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) মো. আমান উল্লাহ চৌধুরী, এজিএম (টিএসডি) ইশতিয়াক রায়হান মাহমুদ এবং দক্ষিণ চট্টগ্রাম জোনের ইনচার্জ (সেলস) মোশারফ হোসেন, ক্রেডিট কন্ট্রোল বিভাগের ডেপুটি ম্যানেজার আবুল মনসুর আহমেদ।

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক (মার্কেটিং ও লজিস্টিক) আব্দুল্লাহ আল ফরহাদ বলেন, পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে ডায়মন্ড সিমেন্ট।

উপস্থিত ছিলেন রুপালী ট্রেডিং অ্যাজেন্সির পরিচালক আব্দুল্লাহ আল মুরাদ ও আব্দুল্লাহ আল নওশাদ, এমকে ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কাশেম তালুকদার ও পরিচালক বদরুল হাসান ছোটন, বোরাক ট্রেডিং অ্যান্ড ক্যারিয়ার্সের স্বত্বাধিকারী মাকসুদ আলম আলমদার, মারজান এন্টারপ্রাইজের ম্যানেজার আবুল বশর তালুকদার ও সানশাইন কর্পোরেশনের সহকারী ম্যানেজার সেলিম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে আইআরপির রিসার্চ গ্রান্ট অ্যাওয়ার্ড প্রদান
পরবর্তী নিবন্ধ৯-১৫ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ ঘোষণা