চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ৬০ শিশু হাসপাতালে ভর্তি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল হামের উপসর্গ নিয়ে আরো ৬০ জন শিশু সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৫৭ জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৯ হাজার ৬৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮৩৮ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২২৮ জন। অন্যদিকে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৭৪৩ জনের। এখন পর্যন্ত হামের উপসর্গ মোট মারা গেছে ২৬ জন। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৩ জন।

অন্যদিকে ঢাকায় পরীক্ষার জন্য এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২ হাজার ৫১৫ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন করে আরো ৯২ জন ডেঙ্গু আক্রান্ত
পরবর্তী নিবন্ধঅক্টোবরে ঘূর্ণিঝড়ের আভাস