কানুনগো পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ার’স অ্যাসোসিয়েশন (বিএমএসএ), চট্টগ্রাম বিভাগ। একই অনুষ্ঠানে সংগঠনের চট্টগ্রাম জেলা ও বিভাগীয় নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে।
শনিবার চট্টগ্রামের জিইসি মোড়ের কপার চিমনী রেস্টুরেন্টে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কানুনগো কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধনা পর্ব শেষে পেশাগত ঐক্য ও সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বিএমএসএ-র চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিটি
সভাপতি: আবদুল মোমিন
সাধারণ সম্পাদক: মো. মাহমুদুল ইসলাম শামীম
চট্টগ্রাম জেলা কমিটি
সভাপতি: সাইদুল হক মজুমদার
সাধারণ সম্পাদক: আলমগীর কবির
অনুষ্ঠানে বিএমএসএ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মিরাজ হোসেন এবং আইডিএসইবি-র কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাইনুল হক চৌধুরী দুলাল উপস্থিত ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সর্বস্তরের সার্ভেয়াররাও অনুষ্ঠানে যোগ দেন।
মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।











