চট্টগ্রামের জুডো খেলোয়াড়দের জ্ঞাতার্থে

| সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে জুডো খেলোয়াড়দের হলুদ বেল্ট থেকে কালো বেল্ট ৩য় ড্যান পর্যন্ত বেল্ট পরীক্ষা ২৭ আগস্ট হতে ২৯ আগস্ট প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত বেল্ট পরিক্ষায় অংশ নিতে আগ্রহী জুডো খেলোয়াড়দেরকে আগামী ২৪ আগস্ট সোমবার, সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে রিপোর্ট করার জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার থানা বিএনপির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধসিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপে ১৬টি খেলার নিষ্পত্তি