চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন আয়োজিত ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপে এই্ পর্যন্ত ৬৪ টি খেলা নিষ্পত্তি হয়েছে। গত ১৫ আগষ্ট সম্পন্ন হওয়া আরো ১৬টি খেলার ফলাফলে ঢাকা বোট ক্লাব ৩–২ গেমে আফটার হাউসকে, উত্তরা ক্লাব লিঃ ৩–১ গেমে সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোনকে, কিউ স্পোর্টস হাব ৩–১ গেমে নাস বিলিয়ার্ডস একাডেমিকে, বাংলাদেশ ক্লাব লিঃ ৩–১ গেমে নারায়ণগঞ্জ ক্লাব লি কে, চিটাগাং বিলিয়ার্ডস জোন ৩–০ গেমে কুমিল্লা ক্লাবকে, কিউ এন্ড ইউ বিলিয়ার্ড ৩–১ গেমে গুলশান ক্লাব লিঃ কে, ঢাকা ক্লাব লিঃ৩–১ গেমে আরেফিন্স এ্যারিনাকে, রাভেন বিলিয়ার্ডস এন্ড গেমিং ৩–১ গেমে চিটাগাং সিনিয়র্স ক্লাবকে, ক্যাথলিক ক্লাব ৩–১ গেমে বেইজকে, দি ক্লাব হাউস চিটাগাং ৩–১ গেমে চিটাগাং ক্লাব লিঃ (সিসিএল) ‘এ’ কে, চিটাগাং ক্লাব লিঃ (সিসিএল) ‘বি’ ৩–১ গেমে আর এন্ড বি বিলিয়ার্ডস সেন্টারকে, ব্র্যাক এন্ড বল (বিএনবি) ৩–২ গেমে বনানী ক্লাব লিঃকে, কিউ বিলিয়ার্ডস ৩–১ গেমে বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টারকে, এ্যারিনা বাই কিউস্পোর্টস একাডেমি ৩–১ গেমে জিমি’স বোওলিং এন্ড বিলিয়ার্ডসকে, বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমি ৩–১ গেমে কুমিল্লা সিটি ক্লাবকে এবং স্পোর্টস এক্স বিলিয়ার্ডস ৩–২ গেমেলি রয়েল স্পোর্টস লিঃকে পরাজিত করে।












