চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানাধীন উত্তর পারুয়া এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে নিশিত দেব (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু নিশিত দেব অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশে একটি গাছের নিচে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি ভারী ডাল ভেঙে তার গায়ের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।











