রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে

মহানগরী জামায়াতের বিশেষ রুকন সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:১৭ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বিশেষ রুকন (সদস্য) সম্মেলন গতকাল শনিবার নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, স্বৈরাচারের পথে না হেঁটে আপনাদের ৩১ দফার পথেই থাকুন। গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে দেশ পরিচালনার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক অঙ্গীকার ও ঘোষিত কর্মসূচির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড. অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আবু নোমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধমেয়াদের অর্ধেকের বেশি পার হলেও কাজের বাকি ৭০ শতাংশ