গাউসিয়া কমিটি জেলা আইনজীবী শাখার সদস্য সংগ্রহ কর্মসূচি

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সদস্য সংগ্রহ কর্মসূচি কেবল সদস্য সংখ্যা বৃদ্ধি নয়; বরং সমাজে নৈতিকতা, মানবকল্যাণ ও ঐক্যের চেতনা ছড়িয়ে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। আইনজীবীদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা। গত সোমবার নগরীর একটি রেস্টুরেন্টে গাউসিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুদ্দীন। প্রধান আলোচক ছিলেন আনজুমানগাউসিয়া কমিটি ও জামেয়ার মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুহাম্মদ লিয়াকত আলী। অ্যাডভোকেট মুহাম্মদ আরিফ উদ্দীন চৌধুরী ও অ্যাডভোকেট জি. এম. শাহাদত হোসাইন মানিক অনুষ্ঠান পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. ফয়েজ উদ্দীন চৌধুরী। সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ দিদারআলম। প্রধান অতিথি বলেন, অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করবে গাউছিয়া কমিটি। বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ তৌহিদ হোসাইন শিকদার, অ্যাডভোকেট মুহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ জিয়া উদ্দীন মাসুম, অ্যাডভোকেট মুহাম্মদ হামিদুর রশিদ চৌধুরী, অ্যাডভোকেট মুহাম্মদ ওমর ফারুক, অ্যাডভোকেট এস. এম. জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী টিপু, অ্যাডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, অ্যাডভোকেট মুহাম্মদ রাশেদুল আলম, অ্যাডভোকেট মুহাম্মদ শাহেদ উল আলম সাইমন, অ্যাডভোকেট সৈয়দ মোতাহের হোসাইন রাসিব, অ্যাডভোকেট মুহাম্মদ মুবিনুল হক মুন্না, অ্যাডভোকেট মুহাম্মদ রোকন উদ্দীন জুয়েল, অ্যাডভোকেট মুহাম্মদ ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ সাইফুদ্দীন মানিক, অ্যাডভোকেট মুহাম্মদ ফোরকান আল মামুন খাঁন, অ্যাডভোকেট মুহাম্মদ জিন্নাতুর রহমান, অ্যাডভোকেট মুহাম্মদ শরফুদ্দীন সৌরভ, অ্যাডভোকেট মুহাম্মদ জসিম উদ্দীন হিমেল, অ্যাডভোকেট মুহাম্মদ জুবাইদুল ইসলাম জুবাইদ, অ্যাডভোকেট মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট মুহাম্মদ জহুরুল ইসলাম হেলাল, অ্যাডভোকেট মুহাম্মদ শাহাদাত হোসাইন, অ্যাডভোকেট মেজবাহ উস শামস শাওন, অ্যাডভোকেট মুহাম্মদ রবিউল আলম, মুহাম্মদ আবু ইউছুফ চৌধুরী, মুহাম্মদ নাবিল হাসান, অ্যাডভোকেট মুহাম্মদ আরমান আজাদ, অ্যাডভোকেট মুহাম্মদ বাবলু মিয়া, অ্যাডভোকেট মুহাম্মদ সোলতান মহিউদ্দীন, অ্যাডভোকেট মুহাম্মদ ফাহাদ বীন তাহের চৌধুরী, মুহাম্মদ ইমদাদুল ফারহান বাপ্পী, অ্যাডভোকেট নুর মোহাম্মদ, অ্যাডভোকেট মুহাম্মদ বাবলু চৌধুরী, অ্যাডভোকেট মুহাম্মদ সাদ্দাম হোসাইন, অ্যাডভোকেট মুহাম্মদ সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন
পরবর্তী নিবন্ধআমার রামকিঙ্কর