শীতের হাওয়া লাগছে গায়ে
পাতায় শিশির কণা,
মিষ্টি রোদের ঝিলিক দেখে
হাসছে খোকন সোনা।
নবান্নের আজ নতুন ধানে
উঠোন গেল ভরে,
পৌষালি এই কনকনে শীত
আসছে আবার ঘরে।
খেঁজুর রসের মধুর হাঁড়ি
পিঠাপুলির ধুম,
গাঁয়ের বধূর মুখের হাসি
চোখে নাইরে ঘুম।
পাখির ডাকে ঘুম ভাঙাতে
ছোট্ট সোনা জাগে,
শীতের সকাল এমন সুখের
বুঝিনি তো আগে।









