খাগড়াছড়ির মানিকছড়িতে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে গচ্ছাবিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টায় গচ্ছাবিল গোঁসাই মন্দিরের পাশে এক কিশোর প্রথমে লাশটি দেখতে পায়। এরপর পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মানিকছড়ি থানার এসআই সৈয়দ আহমদ বলেন, প্রাথমিকভাবে লাশের নাম–পরিচয় শনাক্ত করা যায়নি। তবে নিহত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন হিসেবেই এলাকায় ঘুরে বেড়াতো। লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।











