কে ডি প্রভাতী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন : মুক্তিযোদ্ধার শুভসূচনা

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

কে ডি প্রভাতী ফুটবল ক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট গতকাল ২০ নভেম্বর শুক্রবার সকাল ৬টায় সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় কেডি মুক্তিযোদ্ধা টাইব্রেকারে ১–০ গোলে কে ডি মোহামেডানকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। একমাত্র জয়সূচক গোলটি করেন ফরিদ। সেরা খেলোয়াড় হন, একই দলের রাসেল ভান্ডারি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা ডা. এ এ এম রাইহান উদ্দিন প্রধান অতিথি এবং চট্টগ্রামের দুই যমজ বোন জাতীয় হকি দলের খেলোয়াড় হিমাদ্রি বড়ুয়া সুখ ও নিলাদ্রী বড়ুয়া নীল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাব সভাপতি বিজয় বড়ুয়া বাপ্পা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুধীর দে’র পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ক্লাবের সাবেক সভাপতি অসীম বড়ুয়া অপু বক্তব্য রাখেন। আজ শনিবার সকাল ৬ টায় টুর্নামেন্টের ২য় খেলায় কে ডি আবাহনী ও কে ডি ব্রাদার্স মুখোমুখি হবে। টুর্নামেন্টে মোট ৫টি অংশ নিচ্ছে। বাকি দলটি হচ্ছে, কে ডি রাইজিং স্টার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের ক্রীড়া সম্পাদক নেপাল বড়ুয়া। উদ্বোধনী খেলার সেরা খেলোয়াড় রাসেল ভান্ডারির হাতে পুরস্কার তুলে দেন বিজয় বড়ুয়া বাপ্পা ও সুধীর দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারের অনুমোদন