জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর আলোচনায় কাগিসো রাবাদা। বল হাতে দুই ইনিংসে নিয়েছেন ৮ উইকেট, ব্যাট হাতে খেলেছেন ৭২ রানের ইনিংস। তবে তাওহীদ হৃদয়ের সঙ্গে তার কথা–কাটাকাটিও আলোচনায় এসেছে।
এবার সেই আগ্রাসী উদযাপনের কারণ ব্যাখ্যা করেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল বেশ দাপুটে। ১২১ রানে ৫ উইকেট হারানোর পরও তাওহীদ হৃদয় ও লিটন দাসের ২০৬ রানের জুটিতে ৪০০ রান করে বাংলাদেশ। হৃদয় খেলেন ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। বাংলাদেশের এমন লড়াকু ব্যাটিং ভালোভাবে নেয়নি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে হৃদয়কে ২৩ রানে ফিরিয়ে দেওয়ার পর আগ্রাসী উদযাপন করেন রাবাদা। তার এমন উদযাপন পছন্দ হয়নি বাংলাদেশের এই ব্যাটারের। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়।








