কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে যুবদলের আনন্দ মিছিল

| সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছেন মহানগর যুবদল। শুক্রবার (১২ জুন) বিকেলে নগরীর মুরাদপুর ফরেস্ট গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হবে। আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদল এবং পাঁচলাইশ থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী সাকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুছা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লেবু, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, ওমর ফারুক, মহিউদ্দিন মুকুল, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, আলমগীর হোসেন, শাহাবাব ইয়াজদানী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেলিম উদ্দিন সেলিম, মোঃ আইয়ুব, রিদওয়ান হোসেন জনি, শাহিদুল ইসলাম মাসুম, শহিদুল ইসলাম কুট্টি, মিল্লাত হোসেন, হোমায়ুন আহমদ, জাবেদ হোসেন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ নাছির, আমজাদ হোসেন, হাসান তোফা, মঈনউদ্দিন মামুন, মোঃ ইউনুস, সোলাইমান হোসেন মনা, মাসুদ আলম, জাবেদ হোসেন, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফিরোজ, খোকন মুল্লা, মোহাম্মদ সুমন, সালেহ আহাম্মদ খোকন, সত্যজিৎ বড়ুয়ার রুপু, সানি আহম্মদ, মোঃ ইব্রাহিম খলিল, মোকাদ্দের, জীবন মিয়া, আলম মাঝি, মোঃ সাজু, মোহাম্মদ মামুন, মোঃ রুবেল, সেলিম, ফোরকান, জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।

৪৩ নং ওয়ার্ড যুবদল : জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ৪৩ নং ওয়ার্ড যুবদল ও ইউনিট শান্তিনগর নেতাকর্মীরা।

গতকাল রোববার আতুরার ডিপো থেকে মিছিলটি শুরু হয়ে হামজারবাগ, বিবিরহাটসহ নগরীর বেশকিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুরাদপুর এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হবে।এসময় উপস্থিত ছিলেন মো. মহিউদ্দিন মুকুল, মোহাম্মদ মোকাদ্দাস,মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ মেহেদী, হাসান বিপ্লব, মো. আলম মাঝি, মোহাম্মদ কবির, মো. আলম, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ বাশির, মো. বাবু, মোহাম্মদ উমার, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ সাইদুল, মোহাম্মদ মুক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহলে বায়তে রাসূলের (দ.) প্রতি ভালোবাসাই ঈমানের মানদণ্ড
পরবর্তী নিবন্ধপ্রগতি লেখক সংঘ চট্টগ্রাম শাখার আলোচনা সভা