প্রগতি লেখক সংঘ চট্টগ্রাম শাখার আলোচনা সভা

| সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চট্টগ্রাম জেলা শাখার আলোচনা সভা গতকাল রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ মো. আবু তৈয়ব। সভায় মনন প্রকাশন থেকে প্রকাশিত অধ্যাপক মুহম্মদ আমির উদ্দিনের বই ‘বাঙালির লজিকচর্চা’ নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লেখক মো. জাকির হোসেন, নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম আকবর, প্রফেসর ড. উদিতি দাশ, কবি ও সাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, অধ্যাপক কানাই লাল দাশ, . আজাদ বুলবুল, . শিব প্রসাদ শূর, অধ্যাপক প্রশান্ত কুমার মন্ডল, কবি স্বপন মাহমুদ, হাসান মারুফ রুমী, বাবুল কান্তি দাশ ও কামাল আহমেদ। বক্তারা বলেন, বাংলাদেশে দর্শন ও লজিকচর্চা অপ্রতুল। মুহম্মদ আমির উদ্দিন তার ‘বাঙালির লজিকচর্চা’ গ্রন্থটির মাধ্যমে যুক্তিচর্চাকে উৎসাহিত করেছেন। অনুষ্ঠানের ২য় পর্বে কবি স্বপন মাহমুদের সভাপতিত্বে স্বরচিত ছড়াকবিতা পাঠ করেন উৎপল কান্তি বড়ুয়া, গোলাম আকবর, লিটন কুমার চৌধুরী ও সোমা মুৎসুদ্দী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে যুবদলের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধমূল্যবোধ বিবর্জিত বিষয়াদি কোনো ধর্মের সংস্কৃতি হতে পারে না