হিজরী নববর্ষ উদযাপন মঞ্চের উদ্যোগে গতকাল মোমিন রোডস্থ সালমা ভবনের ২য় তলায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়– সংস্কৃতির সাথে জাতিসত্তা অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। সংস্কৃতির নামে মূল্যবোধ বিবর্জিত বিষয়াদি কোন বিচারেই কোন ধর্মের সংস্কৃতি হতে পারে না। প্রকৃতপক্ষে যা চরিত্র বিধ্বংসী বিজাতীয় সংস্কৃতির অনুসরণ। এসবের চর্চায় সামাজিক সুস্থতা বিনষ্ট হয় অনিবার্যভাবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন–হিজরি নববর্ষ মঞ্চের চেয়ারম্যান অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন– অধ্যক্ষ ইব্রাহিম আখতারী, উপাধ্যক্ষ কাজী মুফিজুর রহমান, আলহাজ্ব ওয়াহেদ মুরাদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– ডা. হাসমত আলী তাহেরী, আলহাজ্ব মাসুদুল করিম চৌধুরী, এইচ.এম আলী, আজগর, আহমদ রেজা, মহসিন আরফাত, আবদুল্লাহ আল মুমিন, রাশেদুল ইসলাম রাসেল, মুহাম্মদ শহিদুল ইসলাম, এইচ এম ফোরকান উদ্দীন। সংবাদিক সম্মেলনে উপস্থাপিত দাবিসমূহ হলো–হিজরী নববর্ষ জাতীয় মর্যাদায় পালন এবং ১ মহররম সরকারি ছুটি ঘোষণা করা, পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন রোধে সরকারিভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, হিজরী নববর্ষের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিতে সকল মহলের এগিয়ে আসা, রেডিও–টেলিভিশন ও সকল সম্প্রচার মিডিয়ায় হিজরী নববর্ষের গুরুত্ব–মাহাত্ম্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করা, নাটক–সিনেমায় ব্যাঙ্গাত্মক চরিত্রে দাঁড়ি–টুপির ব্যবহার বন্ধ করা, চুরি, ডাকাতি, খুনখারাবি, হানাহানি, অশ্লিলতা–বেহায়াপনা, ইভটিজিংসহ যাবতীয় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সরকারিভাবে কোরআন–সুন্নাহ’র অমীয় বাণী প্রচারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। প্রেস বিজ্ঞপ্তি।












