কেনিয়ার মধ্যাঞ্চলে একটি ইবোলা কোয়ারেন্টিন কেন্দ্র স্থাপনের যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিক্ষোভের অন্যতম সংগঠক এবং এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিডিনিউজের।
কঙ্গো বা উগান্ডায় ইবোলা ভাইরাস সংক্রমিত মার্কিন নাগরিকদের রাখার জন্য কেনিয়ার নানয়ুকি শহরে লাইকিপিয়া বিমান ঘাঁটির কাছে ৫০ শয্যার এই কোয়ারেন্টিন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় বাসিন্দারা এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং এই কেন্দ্রের ফলে নিজ দেশের জনগণ ইবোলার ঝুঁকিতে পড়তে পারে বলে তারা প্রতিবাদ জানিয়েছে। তাদের অভিযোগ, নিজেদের দেশের নাগরিকদের জনস্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি যুক্তরাষ্ট্র জোর করে কেনিয়ার ওপর চাপিয়ে দিচ্ছে।









