কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

| মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মা ও দুই বছরের ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের এক ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে উপজেলার বড় শালঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। খবর বিডিনিউজের।

নিহতরা হলেনপেয়ারা বেগম ও তার দুই বছর বয়সী নাতনি। আহত রাবেয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একই বাড়ির তিনজনকে কুপিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই পেয়ারা বেগম ও তার নাতনি মারা যান। পরে স্থানীয়রা আহত রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পেয়ারা বেগমের ছেলে ইমনকে আটক করে পুলিশে হস্তান্তর করেন এলাকাবাসী। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে দুদকের ২ মামলা
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানার ওসিকে ঢাকায় বদলি