কোতোয়ালী থানার ওসিকে ঢাকায় বদলি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে ঢাকায় ডিএমপিতে বদলি করা হয়েছে। গতকাল বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (গ্রেড) অ্যাডমিনিস্ট্রেশন একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়। একই আদেশে গাজীপুর, ঢাকা এসবি, পিবিআই, ও ফরিদপুরের চার ইন্সপেক্টরকে ঢাকা ডিএমপিতে বদলি করা হয়েছে। উল্লেখ্য, পুলিশ পরিদর্শক আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে গত ১৮ জুন কোতোয়ালী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল। প্রজ্ঞাপনে তাকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণের জন্য বা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক
পরবর্তী নিবন্ধকক্সবাজারে গ্রেপ্তার ছয় বিদেশি তিন দিনের রিমান্ডে