আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কুতুবুল আউলিয়া, আওলাদে রাসুল, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, হযরতুলহাজ আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)’র ৬৭তম সালানা ওরস মোবারক আগামীকাল বৃহস্পতিবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে– সকাল ৯টা হতে খতমে কোরআন মজিদ, খতমে বোখারী শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে গাউসিয়া শরীফ, গেয়ারভী শরীফ, জামেয়ার শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বেরাত, হামদ, নাত, বিভিন্ন ভাষায় বক্তব্য, বা’দ আসর হতে হযরতের পূণ্যময় জীবনীর উপর আলোচনা, সালাত ও সালাম, আখেরী মোনাজাত এবং বা’দ এশা তাবার্রুক বিতরণ। আওলাদে রাসুল, পীর–এ–বাঙ্গাল হুযুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার কথা রয়েছে।
সালানা ওরস মোবারকে উপস্থিত হয়ে আউলিয়ায়ে কেরামের ফয়ুজাত হাসিলের জন্য আহ্বান জানিয়েছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।














