ঝাউতলা, জামালখান, কদম মোবারক, রহমতগঞ্জ ও আন্দরকিল্লা মহল্লা সমিতির সহসভাপতি হাজি আবদুল মজিদ (৭১) গতকাল মঙ্গলবার নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন বাদ এশা কদম মোবারক জামে মসজিদে নামাজে জানাজা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রসঙ্গত, হাজি আবদুল মজিদ ছিলেন ব্যবসায়ী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য এবং জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরীর সাবেক সহসভাপতি। প্রেস বিজ্ঞপ্তি।













