কাল আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত, চট্টগ্রামের উদ্যোগে আগামীকাল সোমবার নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল শুরু হবে দুপুর ৩টায়।

বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত, চট্টগ্রামের সভাপতি ও বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান মেহমান থাকবেন আওলাদে রাসূল (সা.), ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের সদস্য ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহেরী জাবেরী আল মাদানী। প্রধান অতিথি থাকবেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন বায়তুশ শরফের পীর মাওলানা আবদুল হাই নদভী। প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করবেন মুফাসসিরে কোরআন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। বিশেষ ওয়ায়েজ হিসেবে মুফতি মাওলানা আলী হাসান ওসামা ছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরাম মূল্যবান বয়ান পেশ করবেন। মাহফিলে সম্মানিত আলোচক থাকবেন আইআইইউসি’ র সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, চবি আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার ও ড. আ ক ম আব্দুল কাদের, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাওলানা আহমদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে কোনো ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজি বরদাশত করা হবে না
পরবর্তী নিবন্ধচিটাগং ট্রাস্টের আলোচনা সভা