কাপ্তাইয়ে শুদ্ধ সঙ্গীত চর্চা ও তরুণ প্রজন্মের মাঝে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’। শুক্রবার (৩ জুলাই) বিকালে কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। কাপ্তাইয়ের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী ক্লাসে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ একরাম হোসেন, কাপ্তাই সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতনের সভাপতি প্রদীপ মল্লিক। এসময় কাপ্তাই সুরের ধারার সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক অর্ণব মল্লিক, সাংগঠনিক সম্পাদক ওয়েপ্রুচিং মারমা, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গা, সহ অর্থ সম্পাদক সুমনা তঞ্চঙ্গা, সাংস্কৃতিক সম্পাদক রুবেল সিংহ, সহ সাংস্কৃতিক সম্পাদক বর্ষা তঞ্চঙ্গা, নৃত্য প্রশিক্ষক অলংকৃতা ধর, রোদ্রি সিংহ, চিত্রাঙ্কন প্রশিক্ষক তৃষ্ণা দাশ প্রমুখ। উদ্বোধনী ক্লাসে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সঙ্গীত ও সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই। কাপ্তাইয়ের মতো একটি সুন্দর ও প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এলাকায় এই সঙ্গীত নিকেতনটি স্থানীয় সুপ্ত প্রতিভাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।











