কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় অনুষ্ঠান

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কল্যান নাথের অবসর জনিত বিদায় অনুষ্ঠান সমপ্রতি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কলেজের সম্মুখস্থ চত্বরে কলেজের স্কাউট ও গার্ল গাইড দলের সদস্যদের গার্ড অব অনার প্রদানের মাধ্যমে সম্মান জ্ঞাপনের পর পুস্পঅর্ঘ্য ছিটিয়ে অধ্যক্ষকে কলেজের আইসিটি মিলনায়তনের অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি এরশাদ উর রশীদ। বিদায়ী অধ্যক্ষ অনুষ্ঠান মঞ্চে উপবেশনের পর তাঁকে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক পরিষদ কলেজের স্কাউট দল গার্লস গাইড দল বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, ব্যাংক ও নানা প্রতিষ্ঠানের পক্ষে পুস্প স্তবক ও সন্মাননা স্মারক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতে পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে ইউশাতুল ফিদ্দা, অর্পিতা নাথ চৈতি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়া শহরের প্রবেশমুখে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী
পরবর্তী নিবন্ধকাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতনের পরিচিতি সভা