এলাকার মানুষের পাশে দাঁড়ানোই এই সমিতির একমাত্র উদ্দেশ্য

বাজালিয়া সমিতি চট্টগ্রামের সভায় বক্তারা

| শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরে কর্মরত ও বসবাসরত বাজালিয়ার অধিবাসীদের সংগঠন বাজালিয়া সমিতি চট্টগ্রামএর বার্ষিক সাধারণ সভা নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকতার কামাল চৌধুরী। শুরুতে প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া। এরপর সমিতির অর্থ সম্পাদক আবুল কাশেম বিগত বছরের আয়ব্যয়ের হিসাব দাখিল করেন। সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম ও পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে বক্তব্য রাখেন এডভোকেট মো. নাছির উদ্দীন, সাদাত আলী চৌধুরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন সিকদার, আনোয়ারুল হক চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, এনামুল হক চৌধুরী, মো. নাজিম উদ্দীন চৌধুরী, আজিজুল হক চৌধুরী, মো. আসলাম উদ্দিন, নুরুল মোক্তার মীর,আনিসুর রহমান সিকদার, রফিকুল ইসলাম চৌধুরী, সমীর কান্তি চৌধুরী, প্রফেসর মোহাম্মদ হোছাইন, হারুন অর রশিদ, জালাল আহমেদ, এডভোকেট ওসমান গনী খোকন ও আবুল কাশেম সিকদার প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে সমিতির বিভিন্ন সামাজিক কার্যক্রমের উপর আলোকপাত করেন। বিশেষ করে সমিতির উদ্যোগে প্রতিযোগিতামূলক মেধাবৃত্তি পরীক্ষা, কৃতী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান ও বার্ষিক মিলনমেলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। সবাই একমত পোষণ করেন যে, সমিতির বার্ষিক মিলনমেলা বাজালিয়ার আপামর মানুষকে ধর্মবর্ণ নির্বিশেষে এক ছাদের নিয়ে আসে। বক্তাগন সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ, অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদানসহ আরও মানবিক কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতনের পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধরেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সংবর্ধনা অনুষ্ঠান