কসমোপলিটান লায়ন্স ক্লাবের উদ্যোগে গতকাল প্রি–কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ও সানরাইজ গ্রামার স্কুলে প্রায় ৩০০ জন শিশুদের চক্ষু পরীক্ষা করা হয়। লায়ন্স চক্ষু হাসপাতালের ডাক্তার দ্বারা শিশুদের ভিশন স্ক্রীনিং করা হয়। এছাড়া ৩য় ও ৪র্থ শ্রেণীর শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
সবশেষে ‘গাছ লাগান–পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসমোপলিটান লায়ন্স ক্লাবের সভাপতি (নির্বাচিত) লায়ন্স ইঞ্জি. মোঃ নাঈম সারওয়ার জিতু, প্রচার সম্পাদক লায়ন তপন কুমার দাশ, লায়ন ডা. আর.কে রুবেল, কসমোপলিটান লিও ক্লাবের সহ–সভাপতি লিও ঝলক সেন, সচিব (নির্বাচিত) লিও আরাফাত উদ্দীন রিয়ান, কোষাধ্যক্ষ (নির্বাচিত) লিও ইশমাম চৌধুরী, সদস্য লিও তমা দাশ সহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।












