কর্ণফুলীতে ভেসে এলো অজ্ঞাত নারীর লাশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:১২ পূর্বাহ্ণ

নগরের নতুন ফিশারিঘাট এলাকা থেকে কর্ণফুলী নদীতে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার ওসি আব্দুর রব বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি তীরে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মধ্যবয়সী ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার বাম পা ভাঙা, গোড়ালিতে জখমের মত দেখা গেছে। পরিচয় শনাক্তের জন্য তার আঙুলের ছাপ সংগ্রহ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপানির এটিএম বুথ বাড়াবে চট্টগ্রাম ওয়াসা
পরবর্তী নিবন্ধলঘুচাপে রূপ নিচ্ছে নিম্নচাপ