মাটির নিচে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির শালবন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা একটি মর্টারশেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।

শনিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গল বোমা ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে শালবন এলাকার পল্লীটিলায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি পান স্থানীয় এক কৃষক। পরে আইনশৃঙ্খলা বাহিনী সেটি উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু আজাদীকে জানান, উদ্ধার হওয়া পরিত্যক্ত মর্টারশেলটি ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন। তবে সেটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা তাৎক্ষণিক বলা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের ৪র্থ বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধআওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাবেন প্রতিহত করুন