কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাম্মৎ জেবুন্নেসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।

সভায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, জমে থাকা পানি পরিষ্কার করা এবং ব্যক্তিগত সুরক্ষার ওপর সর্বাধিক জোর দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব বলে বক্তারা মত প্রকাশ করেন।

বক্তরা বাড়ির আশপাশে টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার বা পাত্রে তিন দিনের বেশি যেন পানি জমে না থাকে। পরিষ্কার ও জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা ডিম পাড়ে, তাই নিয়মিত এসব স্থান পরিষ্কার ও ধ্বংস করা। দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং মশা তাড়ানোর ক্রিম বা স্প্রে ব্যবহার করার অনুরোধ জানানো হয় সভায়।

এছাড়াও জ্বর বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিজে থেকে কোনো ওষুধ না খাওয়ার পরামর্শ দেন বক্তারা।

পূর্ববর্তী নিবন্ধ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল গফুরকে বহিস্কার