প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বোয়ালখালীতে ফানুস উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, সংঘদান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন। ২৫ অক্টোবর উপজেলার কধুরখীল মারজিন বিহারে এ উৎসব অনুষ্ঠিত হয়।কধুরখীল মারজিন বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, জাবেদ মেহেদী হাসান সুজন, শহীদুল্লাহ্ চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, হাজী পেয়ার মোহাম্মদ, ছাত্রদল নেতা এনামুল হক সজিব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ড. সবুজ বড়ুয়া শুভ, প্রধান শিক্ষক নীহারেন্দু বড়ুয়া ও লায়ন সোহেল বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












