কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৫৬ পূর্বাহ্ণ

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন শিক্ষক দিল আফরোজ হীরা।প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর। বিশেষ অতিথি ছিলেন এনামুল হক। আলোচনায় অংশ নেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, শুভাশিস নাথ, অনিমা চৌধুরী, রুনা আকতার এবং শিক্ষার্থী নাদিয়া সুলতানা। উপস্থিত ছিলেন শিক্ষক তনুশ্রী বিশ্বাস, মৌলানা মিজানুর রহমান, মো. আলম, প্রকাশ কুমার ঘোষ। শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মচর্চা মানুষকে উন্নত শিখরে নিয়ে যেতে পারে
পরবর্তী নিবন্ধচমেকে শেষ হলো দুই দিনব্যাপী ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি সম্মেলন