কক্সবাজার চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজার চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি হোটেলে অনুষ্ঠানে জেলার সুধীজন উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী। শুরুতে সচিব নাছের মাহমুদ বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। সাবেক পরিচালক আবিদ আহসান সাগর ২০২৪২০২৫ অর্থবছরের কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা তুলে ধরেন। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাহান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সৈয়দ আলম, কঙবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ আলম নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।

অভিষেক পর্বে সহসভাপতি শেখ আশিকুজ্জামান কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য এম রেজাউল করিম, মুকিম খান ও গিয়াস উদ্দিন জিকু ব্যবসায়ীদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কৌশল নিয়ে বক্তব্য দেন। নবনির্বাচিত পরিচালনা পর্ষদে সভাপতি আব্দুল শুক্কুর, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং সহসভাপতি শেখ আশিকুজ্জামানসহ ২১ জন পরিচালক দায়িত্ব গ্রহণ করেন। পরিচালকবৃন্দ হলেন, যথাক্রমে মোহাম্মদ আজিজুল ইসলাম, শহিদুল কাদের চৌধুরী, নুরুল আক্তার, হারুন অর রশিদ, গিয়াস উদ্দীন জিকু, এম রেজাউল করিম, হারুন উর রশিদ, আবুল আলা মো. আনোয়ারুল আরিফ, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুর রহিম, মুকিম খান, তারেক মাহমুদ, মো. মইনুল ইসলাম, মনোয়ার কামাল যিশান, হুমায়ুন কবির রুবেল, মোহাম্মদ মোছা, আবু ফারহান, নাজমুল আলম ওপেল। অনুষ্ঠানে বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে নবনির্বাচিত সভাপতি আব্দুল শুক্কুর ভার্চুয়ালি বক্তব্য দেন। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধফেসবুকে টিয়াপাখি বিক্রির বিজ্ঞাপন, তরুণের জরিমানা