ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট বোয়ালখালী উপজেলার সমাবেশ

শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা চত্বরে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি জানে আলম বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা এমদাদুল হক সায়ীফ। বক্তব্য রাখেন আল্লামা ইলিয়াস শাহ, আল্লামা নঈম উদ্দীন, কামরুল আলম নকীব, আজিম উদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, সত্য ও মানবতার মুক্তি সাধনায় মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা। সত্য ও ন্যায়ের আপসহীন সংগ্রামই কারবালার শিক্ষা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা