আনোয়ারা উপজেলার বরুমচড়ায় আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত হযরত ওসমান (রা.) সুন্নিয়া দারুল আরকাম দাখিল মাদ্রাসা, মডেল হিফজ ও এতিমখানার ১৫তম বার্ষিক সভা, পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও হিফজ সম্পন্ন কারী শিক্ষার্থীদের মাঝে দস্তারে ফযিলত প্রদান অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল আলীমের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহ–সুপার মৌলানা বাবুল হকের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেন আরিফ। প্রধান বক্তা ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এঙিকিউটিভ মেম্বার পেয়ার মুহাম্মদ কমিশনার।শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি কাজী শাকের আহমদ চৌধুরী ও হাফেজ মুহাম্মদ শফিউল আলম কাদেরী। অতিথিদের মাঝে বক্তব্য রাখেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এঙিকিউটিভ মেম্বার শাহজাদ বিন দিদার, মুহাম্মদ মাহবুব খান, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল খালেক শওকী, মুহাম্মদ নাজিম উদ্দিন, আহমদ কবির, মনির আহমদ চৌধুরী ও মুহাম্মদ সোলায়মান, গাউছিয়া কমিটি বরুমচড়া ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম, জাফর–আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ শিকদার মিন্টু, মুহাম্মদ ইউনূস ও সোহেল আমিন। অনুষ্ঠানে এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আবুল কাশেম ও কাফকো স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আখতার হোসেন জসিমকে সংবর্ধনা প্রদান করা হয়।











