এ কে এম আহসান সিএসপির ২০তম মৃত্যুবার্ষিকী কাল

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারী, তদানিন্তন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের খাদ্য, কৃষি ও পূর্ত মন্ত্রণালয়ের সচিব এ কে এম আহসান সিএসপি এর ২০ তম মৃত্যুবার্ষিকী কাল শনিবার।

এ উপলক্ষে তার পটিয়া উপজেলার উত্তরদেয়াং, ভেল্লাপাড়া পারিবারিক মসজিদে বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া তাঁর প্রতিষ্ঠিত পটিয়ার সৈয়দ আবদুন নূর (এস.এ. নূর) উচ্চ বিদ্যালয়েও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সকল আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের তার আত্মার শান্তির জন্য দোয়া করতে অনুরোধ করেছেন পরিবারের পক্ষে সৈয়দ মহিউদ্দিন আনসার এবং সৈয়দ আবদুন নূর (এস. এ. নূর) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা জেড এ খানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী যুবলীগের শরবত বিতরণ