চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা নেতৃবৃন্দের মতবিনিময় সভা সমপ্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ধীমান দাশের সভাপতিত্বে ও কৃষ্ণ বৈদ্যের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শাহেদ আলী চৌধুরী, মোহাম্মদ ইউসুফ আলী, ড. তরুণ কুমার আচার্য্য, বিপ্লব চৌধুরী কাঞ্চন, ঝুমুর সর্দ্দার, অর্চ্চনা রানী আচার্য্য, মৌসুমী চৌধুরী, সুমি চৌধুরী, কাশ্মিরী দাশ, সুইটি আচার্য্য, রুনা বিশ্বাস, সঞ্জিত দাশ, সমীর দাশ, অ্যাড. মোহাম্মদ সেলিম, শিবু ভট্টাচার্য্য, অভিবসু মল্লিক, লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য প্রমুখ। এসময় সূর্যগিরি আশ্রম শাখার নেতৃবৃন্দ এমপি আবু সুফিয়ানকে সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে গুরুত্বারোপ করেন এবং সংগঠন কর্তৃক প্রকাশিত বাৎসরিক ‘ভক্তি’ বইটি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।













