মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সহযোগী প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল পিএলসি সমপ্রতি তাদের স্থানান্তরিত কর্পোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। নতুন অফিসটি ঢাকার মহাখালী বাণিজ্যিক এলাকায় ৪২, ইজাব ফ্লোরা ইউনিটি টাওয়ারের ৭ম তলায় অবস্থিত। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ক্যাপিটাল পিএলসির চেয়ারম্যান ও এমটিবির স্বতন্ত্র পরিচালক শিব নারায়ন কৈরী, ভাইস চেয়ারম্যান ও এমটিবির স্বতন্ত্র পরিচালক জেরিন মাহমুদ হোসেন, এমটিবি ক্যাপিটাল পিএলসির পরিচালক ও এমটিবির এমডি এবং সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এমটিবি ক্যাপিটালের পরিচালক ও এমটিবির এএমডি এবং সিবিও চৌধুরী আখতার আসিফ, এমটিবি ক্যাপিটালের পরিচালক ও এমটিবির ডিএমডি মো. শামসুল ইসলাম, গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দিন আহ্মাদ, মো. বখতিয়ার হোসেন এবং এমটিবির ডিএমডি, মো. শাফকাত হোসেন, এমটিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার। প্রেস বিজ্ঞপ্তি।












