উপকূলীয় এলাকায় যাতায়াতে সি-ট্রাকের ব্যবস্থা দরকার

উপকূল সাংস্কৃতিক ফোরামের আলোচনা সভায় বক্তারা

| শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উপকূল সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে নগরীর অলংকার মোড়স্থ একটি রেস্তোরাঁয় গত বুধবার এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ফোরামের প্রথম সাধারণ সভা, কার্যনির্বাহী পরিষদ (২০২৬২৭) গঠন, অনুমোদন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকবি মোহাম্মদ এনায়েত হোসাইন পলাশের সভাপতিত্বে ও আঁখি মজুমদারের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন লেখকসংগঠক মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহাব উদ্দিন আহম্মেদ, ব্যাংকার লায়ন আবুল কালাম আজাদ, আবদুন নূর ও নাট্যজন শামসুল কবীর লিটন।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, দেশের উপকূলীয় এলাকাগুলো এখনো অরক্ষিত। উপকূলীয় এলাকায় যাতায়াতের ক্ষেত্রে এখনো নিরাপদ বাহন নিশ্চিত করা যায়নি। ফলে প্রতিবছরই দুর্ঘটনায় যাত্রীদের প্রাণহানি ঘটছে। উপকূলীয় এলাকায় যাতায়াত নির্বিঘ্ন করতে সিট্রাকের ব্যবস্থা করতে সরকারকে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সহ সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক মো. আমিনুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম, দিদারুল ইসলাম দিদার ও ফারুক আহমেদ। সভায় মোহাম্মদ কামরুল ইসলামকে প্রধান উপদেষ্টা, এনায়েত হোসেন পলাশকে সভাপতি ও লায়ন মো. সাইফূল্লাহ মিনারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের স্বনামধন্য ১১ গুণী জনকে নিয়ে উপদেষ্টা পরিষদও অনুমোদিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলংগদুতে অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার