মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাজনৈতিকভাবে পরাজিত শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার অংশ হিসেবে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিত সন্ত্রাসের আশ্রয় নিয়েছে পরাজিত শক্তি।
তিনি গতকাল রোববার তিন পুলের মাথা থেকে সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে তৃণমূল বিএনপিও অঙ্গ সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আলমগীর আলির পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইস্কান্দার মির্জা, আবদুল মান্নান, মনজুর আলম মনজু, মোহাম্মদ আলী, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, আবদুল বাতেন, রফিকুল ইসলাম, মো. ইকবাল, মোস্তফিজুর রহমান বুলু, আজাদ বাঙ্গালী, শফিক আহমদ, আলি আব্বাস খাঁন, দিদারুর রহমান লাবু, জিয়াউর রহমান, সৈয়দ আবুল বসর, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জসিম মিয়া, কামরুল ইসলাম, ইকবাল হোসেন সংগ্রাম, ওসমান গনি, এস এম রব, আনোয়ার হোসেন, আবুল কালাম, কামাল উদ্দিন, সুলতাম মাহমুদ সুমন, কলিম উল্লাহ,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নাছির উদ্দিন চৌধুরী নাসিম, মো. সেলিম খাঁন, এরশাহ হোসেন, ইদ্রিস আলম, আমিন উল্লাহ, আবু সুফিয়ান, তানভীর মল্লিক, নুর হোসেন নুরু, মো. হোলাল, বজল আহমদ, মো. রাসেদ, মো. হাসান, আবদুল মান্নান আলমগীর. নোমান সিকদার সোহাগ, মো. মিল্টন, দুলাল সওদাগর, শামীম আহমদ, বাদশা আলমগীর, মাঈনুদ্দিন খান রাজিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













