ঈদের ছড়া

সুব্রত চৌধুরী | বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

লিখছি আমি ছন্দে ছন্দে

ঈদের দিনের ছড়া,

কোরমা সেমাই রঙ্গীন জামায়

ভরাই ছন্দের ঘড়া।

ঈদের কাস্তে চাঁদটি দেখে

উঠলো ছড়া হেসে,

আতশবাজির আলোর রোশনাই

ছন্দের সাথে মেশে।

পাবে খুঁজে ছড়ার ভেতর

ঈদের গানের সুর,

মেলবে ডানা সুখ পাপিয়া

দুঃখ হবে চুর।

মাতবে খুশে খোকা খুকু

ঈদের ছড়ার ছন্দে,

উড়বে অলি বাগান জুড়ে

জুঁই চামেলির গন্ধে ।

পূর্ববর্তী নিবন্ধখোকাখুকুর কোরবান
পরবর্তী নিবন্ধনজরুল