ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে চট্টগ্রাম পর্বের উদ্বোধন

রাঙামাটিকে হারিয়ে ফেনির শুভসূচনা

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিভাগীয় পর্যায়ে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে চট্টগ্রাম পর্বের খেলা গতকাল ২৪ নভেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন। সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবি কাউন্সিলর ও বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির সদস্য তাউছ মো. বেনী আমিন চৌধুরী। সিজেকেএস সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, বিসিবি চট্টগ্রাম বিভাগীয় কোচ মো. মোমিনুল হক, সাবেক জাতীয় খেলোয়াড় নাজিম উদ্দিন, সহকারী জেলা কোচ মো. তানভির, ফেনী জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিন, রাঙামাটি জেলা কোচ মহিতোষ দেওয়ান প্রমুখ।

চট্টগ্রাম ভেন্যুতে ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে ফেনি ৬ উইকেটে রাঙামাটিকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করে রাঙামাটি ৩২.৩ ওভার খেলে ৯ উইকেটে ৯৫ রান করে। জবাবে ফেনি ১৭.১ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে নেয়। খেলা শেষে ম্যান অব দি ম্যাচ ফেনির মুনতাহার ইবনাতের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধসানরাইজ ও চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্সের জয়
পরবর্তী নিবন্ধপটিয়ায় জিমনেসিয়াম ঘিরে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা