আনোয়ারা স্টুডেন্ট ফোরাম আয়োজিত বৃহৎ মুসলিম ঐক্যের আহ্বানে মজলুম কারবালা সৈয়দুস শোহাদা ইমাম হুসাইন (আ🙂 স্মরণে গতকাল আলোচনা সভার আয়োজন করা হয় এসডিজি মিলনায়তনে। এতে সভাপতিত্ব করেন আনোয়ারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নূরুল হুদা। সঞ্চালক ছিলেন তানবিরুল হুদা।
শুরুতে আলোচনা করেন চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবু নঈম মোহাম্মদ হোসাইন। এরপর বিশিষ্ট লেখক, আলোচক ও গবেষক শাহজাহান আলী খান প্রধান অতিথি এবং আলোচক হিসাবে উপস্থিত হয়ে পবিত্র কুরআনের আলোকে ইমাম হুসাইনের (আ🙂 অস্তিত্বের পরিচয় তুলে ধরেন। বক্তারা বলেন, ১৪০০ বছর পূর্বে হুসাইন (আ🙂 বিশ্ব ধারক বাহক হিসাবে নিজেকে দেখিয়ে গিয়েছিলেন যে মহান আল্লাহ এ মানব সৃষ্টি কি জন্য করেছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত–যিনি একমাত্র মহান আল্লাহর নির্দেশ মান্য করাকেই নিজের ব্রত মনে করে মহানবীজির (সা🙂 পবিত্র আদর্শের অনুসরণে দ্বীন ইসলামের সেই দায়িত্ব পালন করে ইসলামকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছিলেন। আজ তাই তরুণদের অন্তরে এই হুসাইনের আদর্শ জাগিয়ে তোলার জন্য পবিত্র কুরআন ও হাদিসের আলোকে হুসাইনের সুমহান মর্যাদার আলোচনা খুব গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, ইমাম হোসাইনের আত্মত্যাগ মুসলিম উম্মাহর অনুকরণীয় দৃষ্টান্ত। প্রেস বিজ্ঞপ্তি।











