ইমাম হুসাইন (রা.) কেয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর নিকট স্মরণীয় হয়ে থাকবেন

আনজুমান ট্রাস্টের শোহাদায়ে কারবালা মাহফিলে জামেয়া মসজিদের খতিব

| রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু কারবালা ময়দানে এজিদের বিশাল সৈন্য বাহিনীর কাছে মাথা নত করেন নি, শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। শেষ পর্যন্ত হকের উপর অটল থেকেছেনকারবালা মাঠে ইমাম হুসাইন (রাদ্বি.) সপরিবারে শাহাদাত বরণ করে কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদীর নিকট স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। মুসলিম বিশ্বের সর্বত্র হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামা’আতের অনুসারী সুন্নী মুসলমান আহলে বায়তে রাসূল ও ইমাম হাসানহুসাইন রাদ্বিয়াল্লাহু আনহুমার স্মরণে মাহফিল আয়োজন করছে।

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আহলে বায়তের স্মরণে ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের সমাপনী দিবসে দায়েম নাজের জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী একথা বলেন। গত ২৬ জুন জুমাবার বা’দ মাগরিব পশ্চিম ষোলশহরস্থ দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে পবিত্র গেয়ারভী শরীফ ও শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়। ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান সদস্য মুহাম্মদ নুরুল আমিন, প্রফেসর জসীম উদ্দীন, মাহবুব ছফা, আর. ইউ চৌধুরী শাহীন, গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, হাজার হাজার পীরভাইবোন এতে অংশগ্রহণ করেন। শেষে খতিব আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দো’য়া ও আখেরী মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাময়িকীগুলো সংস্কৃতিমুখী সমাজ গঠনে ভূমিকা পালন করে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি হাসপাতাল পরিদর্শনে অধ্যাপক ডা. সায়েবা আখতার