ইমরান খানের বোন গ্রেপ্তার

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাহারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল রোববার পাকিস্তান তেহরিকইনসাফের (পিটিআই) পাঞ্জাবের মুখপাত্র জানিয়েছেন। ইমরানের দল পিটিআইয়ের আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশের আগে আলিমা খানকে গ্রেপ্তার করা হলো। রয়টার্স লিখেছে, গ্রেপ্তারের বিষয়ে তারা পাকিস্তান সরকারের একজন মুখপাত্র ও পুলিশের বক্তব্য জানতে চাইলেও কোনো সাড়া পায়নি। খবর বিডিনিউজের। প্রায় তিন বছর ধরে কারাবান্দি আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান। পাকিস্তানে রাজনৈতিক টানাপড়েনের মধ্যে ২০২৩ সালে গ্রেপ্তার হন তিনি। ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) একটি পরোয়ানা ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ দিবস উদযাপন